২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়েতেমালায় বাস খাদে পড়ে ৩৭ জন নিহত

গুয়েতেমালায় গত শুক্রবার যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে একটি গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৭ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

গুয়েতেমালা সিটি, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়েতেমালায় গত শুক্রবার যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে একটি গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৭ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা একথা জানিয়েছেন। পৌর দমকল বিভাগের মুখপাত্র মাইনর রোডাস বলেন, দক্ষিণ গুয়েতেমালার চিকুইমুলিল্লা গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় দ্রতগতিতে একটি মোড়ে বাঁক নেওয়ার সময় যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। মাইনর বলেন, "বাসটি সোজা উপত্যকার সঙ্কীর্ণ একটি খাদে গিয়ে আছড়ে পড়ে।" তিনি জানান, আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গুয়েতেমালার পার্বত্য ও প্রত্যন্ত এলাকার সড়কপথে মাঝে মধ্যেই এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৩০০ ঘ.