২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে অ্যারোয়োর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর পদত্যাগের দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিপিনো। ম্যানিলার মাকাতি জেলায় বিক্ষোভে যোগ দিয়েছে অন্ততপক্ষে ৩০ হাজার থেকে ৫০ হাজার ফিলিপিনো। অ্যারোয়োর বিরুদ্ধে এত বড় বিক্ষোভকে অপ্রত্যাশিত ঘটনা বলেই অভিহিত করেছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ম্যানিলা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর পদত্যাগের দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিপিনো। ম্যানিলার মাকাতি জেলায় বিক্ষোভে যোগ দিয়েছে অন্ততপক্ষে ৩০ হাজার থেকে ৫০ হাজার ফিলিপিনো। অ্যারোয়োর বিরুদ্ধে এত বড় বিক্ষোভকে অপ্রত্যাশিত ঘটনা বলেই অভিহিত করেছেন বিশ্লেষকরা। দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়ে আসছেন ৭ বছর ধরে ফিলিপাইনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট অ্যারোয়ো। ২০১০ সালে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অ্যারোয়োর বিরুদ্ধে জনগণ যেভাবে সোচ্চার হয়েছে তাতে তিনি পদত্যাগে বাধ্য হতে পারেন। ব্যাপক বিক্ষোভের মুখে মন্ত্রিসভায় অ্যারোয়োর সমর্থকরা এমনকী সেনাবাহিনীও তার অবস্থান পুনর্বিবেচনা করে দেখতে বাধ্য হতে পারে। 'প্যাসিফিক স্ট্র্যাটেজিস এন্ড অ্যাসেসমেন্টস' এর একজন বিশ্লেষক মার্ক কনডন বলেছেন, "এত বিপুল লোক সমাগম হলে তা সব রাজনীতিবিদেরই চোখে পড়বে।" তবে এত বড় বিক্ষোভে মাঝেও এখন পর্যন্ত অ্যারোয়োর সমর্থকদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানান কনডন। 'পলিসিয়াল এন্ড ইলেকটোরাল রিফর্মস' ইন্সটিটিউটের নির্বাহি পরিচালক রামোন ক্যাসিপেল অবশ্য বলছেন, "মন্ত্রিসভা এবং সেনাবাহিনীর চিন্তা-ভাবনায় এ ঘটনার প্রভাব ওপর পড়বে। সবাই জনগণকেই শান্ত করতে চাইবে।" নিরপেক্ষ পর্যবেক্ষকরা শুক্রবার মাকাতি জেলায় ৩০ থেকে ৫০ হাজার ফিলিপিনোর বিক্ষোভে শামিল হওয়ার কথা জানান। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অ্যারোয়োর বিরুদ্ধে স্লোগান দেয়। 'গ্লোরিয়া বিদায় হও', 'গ্লোরিয়াকে বিদায় কর' 'পরিবর্তন চাই' স্লোগান দেয় তারা। পুলিশের বিক্ষোভকারীদের সংখ্যা ১৫ হাজার উল্লেখ করেছে। ওদিকে, বিরোধীদল বলছে, তারা আশা করেছিলেন ৪০ হাজার লোক বিক্ষোভে অংশ নেবে। কিন্তু তাদের হিসাবমতে, বিক্ষোভে যোগ দিয়েছে অন্ততপক্ষে ৭৫ হাজার লোক। উল্লেখ্য, ফিলিপাইনে অ্যারোয়ো অজনপ্রিয় হলেও তার প্রতি সেনাবাহিনীর সমর্থন থাকায় তিনি অনেকটাই নিরাপদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৬ঘ.