গাজা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের লাগাতার বিমান হামলায় প্রকম্পিত পুরো গাজা উপত্যকা। সঙ্গে চলছে ফিলিস্তিনিদের ঘরে ঘরে ঢুকে দিনরাত ইসরায়েলি সেনাদের তল্লাশি। গাজায় বিমান হামলায় শুধুু বৃহস্পতিবারেই নিহত হয়েছেন ২০ জন। এ নিয়ে গত দু'দিনে কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। আহত শতাধিক। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক। বৃহস্পতিবার নিহতদের মধ্যে রয়েছে রাস্তায় ফুটবল খেলারত পাঁচ শিশু।
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের বাইরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ মুসলমানরা।
ওদিকে এই প্রথমবারের মতো 'হলোকস্ট' এর হুমকি দিয়ে অবিলম্বে ইসরায়েলে রকেট হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের উপ-প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলনাই বলেছেন রকেট হামলা বন্ধ না করলে ফিলিস্তিনিদের বড় ধরনের 'হলোকস্টের' শিকার হতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের হাতে 'গণ ইহুদি নিধনযজ্ঞ'-কে বোঝানো ছাড়া সা
bdnews24