২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান কমান্ডারসহ ২৫ জঙ্গি হত্যা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে এক তালেবান কমান্ডারসহ ২৫ তালেবান জঙ্গি হত্যার দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

কাবুল, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে এক তালেবান কমান্ডারসহ ২৫ তালেবান জঙ্গি হত্যার দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানায়। তালেবানদের মূল ঘাঁটি হেলমান্দের 'নাদি আলী' জেলায় একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালানোর সময় সংঘর্ষে জঙ্গিরা নিহত হয়। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "এখন পর্যন্ত যে কয়জন তালেবান কমান্ডারকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হচ্ছে মোল্লা নকিবুল্লাহ।" ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, মোল্লা নকিবুল্লাহ আফগাস্তানের সরকারি জেল থেকে দুইবার পালিয়েছিলেন। স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, এই তালেবান কমান্ডার ১৫ হাজার ডলার ঘুষ দিয়ে এ বছরের শুরুতে জেল থেকে পালিয়ে যান। তবে তালেবানদের কাছ থেকে এ ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১২ঘ.