২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির রাজধানীতে পুলিশের বিমান বিধ্বস্ত, ১১ জন নিহত

চিলির রাজধানী সান্তিয়াগোতে বুধবার পুলিশের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে খেলার মাঠে পড়লে কমপক্ষে ১১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সান্তিয়াগো, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )- চিলির রাজধানী সান্তিয়াগোতে বুধবার পুলিশের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে খেলার মাঠে পড়লে কমপক্ষে ১১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পার্শ্ববর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু পরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যান্ত্রিক ত্র"টি দেখা দিলে পাইলট সান্তিয়াগোর পেনালোলেন পৌরসভা মাঠে জরুরী অবতরণের চেষ্টা করেন। পুলিশ আরও জানিয়েছে, বিমানটিতে ছয়জন আরোহী ছিল। এদের মধ্যে দুইজন ফ্লাইট পরিচালক ও চারজন ছাত্র। এরা সবাই নিহত হয়েছে। চার ছাত্রের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। নিহত অন্য পাঁচজনের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। তারা ওই খেলার মাঠে ছিল এবং পালানোর চেষ্টা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে এবং মাটিতে আছড়ে পড়েই আগুন ধরে বিস্ফোরিত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে ২০ মিটার দূরের এক বাড়ির বাসিন্দা বারনার্ডা এস্পিনোজা বলেন, "আমি বিমানটি রেলিং এর সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যেতে দেখেছি। মাঠে যে নারীরা ছিল তারা আগুনে পুড়ে চিৎকার শুরু করলে আমরা তাদের দিকে ভেজা তোয়ালে ছুড়ে দিয়েছি।" এক প্রত্যক্ষদর্শী টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, " নারী এবং শিশুরা মাঠে ব্যায়াম করছিল। এদের মধ্যে অধিকাংশই সরে যেতে সক্ষম হয়েছে, তবে কেউ কেউ আটকা পড়ে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৩১০ ঘ.