২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসনের 'নেভারল্যান্ড' দেনার দায়ে নিলামে

পপ তারকা মাইকেল জ্যাকসনের খামারবাড়ি 'নেভারল্যান্ড' নিলামে বিক্রি করে দেওয়া হতে পারে। সরকারের পাওনা প্রায় ২৫ মিলিয়ন ডলার শোধ করতে না পারলে আগামী ১৯ মার্চ খামারবাড়িটি নিলামে তুলবে সরকার। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার স্থানীয় ভূমি কর্তৃপক্ষ মঙ্গলবার একথা জানিয়েছে। ১৯৮৭ সালে এ সম্পত্তি কেনার পর এখানে শিশুদের জন্য একটি 'কল্প-রাজ্য' গড়ে তোলার কাজে হাত দেন জ্যাকসন। জে এম ব্যারি'র বিখ্যাত কল্পকাহিনী পিটার প্যানের একটি দ্বীপের নামানুসারে ২,৮০০ একরের ওই বিশাল খামারবাড়ির নামকরণ করেন নেভারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পপ তারকা মাইকেল জ্যাকসনের খামারবাড়ি 'নেভারল্যান্ড' নিলামে বিক্রি করে দেওয়া হতে পারে। সরকারের পাওনা প্রায় ২৫ মিলিয়ন ডলার শোধ করতে না পারলে আগামী ১৯ মার্চ খামারবাড়িটি নিলামে তুলবে সরকার। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার স্থানীয় ভূমি কর্তৃপক্ষ মঙ্গলবার একথা জানিয়েছে। ১৯৮৭ সালে এ সম্পত্তি কেনার পর এখানে শিশুদের জন্য একটি 'কল্প-রাজ্য' গড়ে তোলার কাজে হাত দেন জ্যাকসন। জে এম ব্যারি'র বিখ্যাত কল্পকাহিনী পিটার প্যানের একটি দ্বীপের নামানুসারে ২,৮০০ একরের ওই বিশাল খামারবাড়ির নামকরণ করেন নেভারল্যান্ড। পিটার প্যানের ওই দ্বীপে শিশুদের বয়স বাড়ে না। পরিকল্পনামতো নেভারল্যান্ডে একটি চিড়িয়াখানা এবং অনেক আধুনিক সুযোগ সুবিধাসহ একটি বিনোদোন পার্কও গড়ে তোলেন জ্যাকসন। কিন্তু ২০০৫ সালে তার বিরুদ্ধে সেখানে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠলে নেভারল্যান্ড ত্যাগ করেন তিনি। এরপর আর কখনও সেখানে যাননি জ্যাকসন। ২০০৬ সালে নেভারল্যান্ডের শ্রমিক-কর্মীদের ঠিকমতো বেতন-ভাতা না দেওয়া এবং সঠিকভাবে এর বীমা পরিশোধ করতে না পারার কারণে বিনোদনকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এখন আদালতের নির্দেশ অনুযায়ী ওই খামারবাড়ির নিলামের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নেভারল্যান্ডের জমি, বাড়ি এবং বিনোদেন কেন্দ্রের সরঞ্জামাদিসহ এখানকার সবধরনের সব সম্পত্তি বিক্রির জন্য নিলামে তোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২০৩০ ঘ.