জেরুজালেম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অপহৃত সেনা গিলাদ শালিতের মুক্তি এবং গাজা থেকে রকেট হামলা বন্ধে একটি অস্ত্রবিরতির লক্ষ্যে ফিলিস্তিন সংগঠন হামাসের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ইসরায়েলি। স্থানীয় বামপন্থী পত্রিকা হারেৎজ-এ বুধবার প্রকাশিত এক জনমত জরিপে একথা বলা হয়েছে।
জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের ৬৪ শতাংশ হামাসের সঙ্গে আলোচনার পক্ষে মত দিয়েছেন, ২৮ শতাংশ এ ধরনের আলোচনার বিরোধিতা করেছেন এবং বাকী ৮ শতাংশ বলেছেন, তারা বুঝতে পারছেন না এরকম পদক্ষেপ নেওয়াটা ঠিক হবে কি না।
সীমান্ত থেকে চোরাগুপ্তা রকেট হামলা বন্ধ এবং গাজার 'জঙ্গিদের' ধরার জন্য প্রায়ই সেখানে সেনা অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে আসছে ইসরায়েল।
হামাসের অংশগ্রহণ থাকলে কোনো ফিলিস্তিন সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে না ইসরায়েল- এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করে হামাস বর্জিত আব্বাস সরকার স
bdnews24