২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি অভিযানের মুখে ইরাক সীমান্তে নিরাপত্তা বাড়াল ইরান

উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্ক অভিযান শুরুর পর ইরাক সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

তেহরান, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্ক অভিযান শুরুর পর ইরাক সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। পিকেকে বিদ্রোহিদের নির্মূল করতে গত বৃহস্পতিবার থেকে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। তারা জানিয়েছে, বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাক সরকার ব্যর্থ হওয়ায় তারা অভিযান চালাতে বাধ্য হয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, প্রায় তিন হাজার পিকেকে গেরিলা উত্তর ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করে তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি রোববার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, "সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।" ইরাক সীমান্তে অন্য একটি কুর্দি বিচ্ছিন্নতাবাদী গ্র"প 'পার্টি অব ফ্রি লাইফ ফর কুর্দিস্তান' (পিজেএকে) এর গেরিলাদের সঙ্গে ইরানি বাহিনীর প্রায়ই সংঘর্ষ হয়। পিজেএকে কে তেহরান সন্ত্রাসী গ্র"প হিসেবে অভিহিত করে। মোহাম্মদ আলী হোসেইনি বলেন, "এই অঞ্চলে সক্রিয় পিকেকে ও অন্য গ্র"পগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো উচিৎ।" তুরস্কের প্রতি ইরান আহ্বান জানিয়েছে, উত্তর ইরাকে অভিযান নিয়ে ইরাক সরকারের উদ্বেগের বিষয়টি তাদের মাথায় রাখা দরকার এবং তাদের উচিৎ হবে পিকেকের অবস্থান নিশ্চিত হওয়ার পরই কেবল হামলা চালানো। আলী হোসেইনি বলেন, "আমরা চাইব তুরস্ক ইরাক সরকারের উদ্বেগের বিষয়টিকে অবশ্যই মূল্য দেবে। এছাড়া, সন্ত্রাসীরা তাদের কার্যক্রম বন্ধ করবে বলে আমরা আশা করছি।" ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা ও তাদের মিত্র বিদেশি সেনাদের উপস্থিতি সম্পর্কে ইরানের অবস্থান পুনরায় তুলে ধরে তিনি জানান, বিদেশি সেনারা এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ঘ.