২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ কোরিয়া-যুক্তরাষ্ট্র মহড়ায় পরমাণু আলোচনা ক্ষতিগ্রস্ত হবে: উ কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া পরিকল্পনার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, এর ফলে ছয়জাতি পরমাণু আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। রোববার দেশটির সরকারি গণমাধ্যম একথা জানিয়েছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২ থেকে ৭ মার্চ যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 09:16 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

সিউল, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া পরিকল্পনার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, এর ফলে ছয়জাতি পরমাণু আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। রোববার দেশটির সরকারি গণমাধ্যম একথা জানিয়েছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২ থেকে ৭ মার্চ যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ৩১ ডিসেম্বরের সময়সীমা পুরনে ব্যর্থ হওয়ায় পিয়ংইয়ংয়ের পরামাণু নিস্ক্রিয়করণ বিষয়ক ছয়জাতি চুক্তি ইতিমধ্যে ব্যহত হতে চলেছে। দুই কোরিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে করা ওই চুক্তিতে পিয়ংইয়ং প্রতিশ্র"তি দিয়েছিল গত বছরের মধ্যে তারা পরামাণু নিস্ক্রিয়করণের কাজ শেষ করবে। সরকারি কেসিএনএ সংবাদ সংস্থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "পরিকল্পিত এই যৌথ সামরিক মহড়া ছয়জাতি আলোচনার পরিপন্থী। এতে করে আলোচনার অগ্রগতি ব্যহত হবে।" রোডং সিনমুন পত্রিকা একটি নিবন্ধে একথা জানায়। নিবন্ধে আরও আরও বলা হয় "যুক্তরাষ্ট্র চাইছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ বাধাতে। তারা ছয়জাতি আলোচনার মাধ্যমে কালক্ষেপণ করছে। আলোচনা চলাকালীন সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে সামরিক মহড়া কূটনৈতিক আচরণ পরিপন্থী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪৫৬ ঘ.