হাভানা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার জাতীয় পরিষদ রোববার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর (৮১) উত্তরসূরী হিসাবে নতুন দেশ নেতার নাম ঘোষণা করবে। এর মধ্য দিয়ে কিউবার বিল্পবী নেতা ফিদেল কাস্ত্রোর ৪৯ বছরের শাসনের অবসান ঘটবে।
যুক্তরাষ্ট্রের নাকের ডগায় কিউবাকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণতকারী ফিদেলের ভাই রাউল কাস্ত্রোই (৭৬) নতুন প্রেসিডেন্ট মনোনীত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কিউবার সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কার্লোস লেগি (৫৬) বা পররাষ্ট্রমন্ত্রী ফেলিপ পেরেজ রক (৪২) এর নামও শোনা যাচ্ছে।
১৮ মাস আগে ফিদেল কাস্ত্রো অসুস্থতার কারণে কিউবার রাষ্ট্রপরিচালনা থেকে অনানুষ্ঠানিকভাবে সড়ে দাঁড়ানোর পর থেকে দেশ নেতৃত্ব দিয়ে আসছে রাউল।
কিউবার নতুন প্রেসিডেন্ট মনোনীত করার লক্ষ্যে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ সময় ১৫০০ ঘণ্টায়) ৬১৪ সদস্য বিশিষ্ট আইনসভা বা জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। গত জানুয়ারি মাসের নির্বাচনে গঠিত হয়েছে নতুন এ জাতীয় পরিষদ।
অধিবেশনে কিউবার নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ৩২ সদস্য বিশিষ্ট শক্তিশালী নির্বাহী 'কাউন্সিল অব স্টেট' এর ঘোষণাও দেওয়া হবে।
ফিদেল গত মঙ্গলবার কিউবার প্রেসিডেন্ট পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
কমিউনিস্ট পার্টির গ্রানমা পত্রিকার ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, " আমাকে স
bdnews24