প্রিস্টিনা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভোয় সহিংসতা ও বিক্ষোভ বন্ধে সংখ্যালঘু সার্বদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে ইইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ প্রতিনিধি পিটার ফেইথ রোববার এই আহ্বান জানিয়েছেন।
গত ১৭ ফেব্র"য়ারি স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার পর থেকে কসোভোর উত্তরাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ সার্বরা বিক্ষোভ করে আসছে। বিক্ষুব্ধ সার্বরা স্বাধীনতা ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তরাঞ্চলের দুটি সীমান্ত ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে। এছাড়া বৃহস্পতিবার বেলগ্রেডে মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। ব্রিটিশ, জার্মান, ক্রোয়েশিয়া ও তুর্কি মিশনেও হামলা চালানো হয়।
তবে এ সমস্ত সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করেছেন সার্বিয়ার এক মন্ত্রী। কসোভো বিষয়ক সার্ব মন্ত্রী স্লোবোদান সামারডিক বলেন, "১৭ ফেব্র"য়ারি পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ি। আন্তর্জাতিক আইন ভঙ্গ করার কারণেই এই সহিংসতার সৃষ্টি হয়েছে।"
এদিকে, কসোভোয় ইইউ মিশন প্রধান পিটার ফেইথ শনিবার নিশ্চিত করেছেন, উত্তরাঞ্চলের মিত্রোভিকা থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এক সপ্তাহ আগেই ইইউ কর্মকর্তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়ার জন্য কসোভোর সংখ্যালঘু সার্বদের প্রতি আহ্বান জানিয়েছেন পিটার ফেইথ।
দক্ষিণাঞ্চলীয় প্রিজরেন শহরে সাংবাদিকদের তিনি বলেন, "সার্ব স
bdnews24