২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পিকেকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তুরস্ক

উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে শনিবার অভিযান জোরদার করেছে তুর্কি সেনাবাহিনী। গত বৃহস্পতিবার তুর্কি সেনাবাহিনী পার্বত্য সীমান্ত পেরিয়ে এ অভিযান শুরু করেছে। তুরস্কের মিত্রদের আশা, উত্তর ইরাকে সীমিত আকারে ও অল্প সময়ের মধ্যে এ অভিযান শেষ করবে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

সিজার, তুরস্ক, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে শনিবার অভিযান জোরদার করেছে তুর্কি সেনাবাহিনী। গত বৃহস্পতিবার তুর্কি সেনাবাহিনী পার্বত্য সীমান্ত পেরিয়ে এ অভিযান শুরু করেছে। তুরস্কের মিত্রদের আশা, উত্তর ইরাকে সীমিত আকারে ও অল্প সময়ের মধ্যে এ অভিযান শেষ করবে তুরস্ক। তুর্কি জেনারেল স্টাফ জানিয়েছেন, শনিবার যুদ্ধজাহাজ, কামান ও হেলিকপ্টারের সহায়তায় সেনারা প্রত্যন্ত পার্বত্য এলাকায় ৩৫ পিকেকে গেরিলাকে হত্যা করেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে পিকেকে গেরিলা নিহতের সংখ্যা ৭৯ জনে উন্নীত হল। এক বিবৃতিতে তুর্কি জেনারেল স্টাফ আরও জানান, অভিযানে এ পর্যন্ত তুরস্কের মাত্র সাত সেনার মৃত্যু হয়েছে। এদের দুইজন মারা গেছে শনিবার। এদিকে, পিকেকে'র এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় তুরস্কের ২২ সেনা নিহত হয়েছে এবং তারা সেনাদের ১৫টি লাশ উদ্ধার করেছে। তবে, তুরস্কের এ অভিযানে কতজন পিকেকে গেরিলার প্রাণহানি হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গত কয়েক দশক ধরে দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিদের জন্য একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামরত পিকেকে গেরিলারা তুর্কি ভূখণ্ডে পাল্টা হামলা চালানোরও হুমকি দিয়েছে। আঙ্কারা অভিযোগ করে আসছে, তুর্কি ভূখণ্ডে উত্তর ইরাকের পিকেকে গেরিলাদের হামলা বন্ধে ইরাক কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তারা সীমান্ত পেরিয়ে এ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২২৫ ঘ.