টোকিও, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপান দ্রুততর ইন্টারনেট যোগাযোগের জন্য শনিবার একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। জাপানের প্রত্যন্ত এলাকা এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে 'সুপার হাই-স্পিড ইন্টারনেট' সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উচ্চাকাঙ্খী মহাকাশ কর্মসূচির অংশ হিসাবে এ পদক্ষেপ নিয়েছে জাপান।
রাজধানী টোকিও'র এক হাজার কিলোমিটার দক্ষিণের ছোট্ট দ্বীপ তানেগাশিমা থেকে স্থানীয় সময় সকাল পাঁচটা ৫৫ মিনিটে 'এইচ-টুএ' নামক রকেটে করে ২ দশমিক ৭ টন ওজনের "কিজুনা"(উইন্ডস) যোগাযোগ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে লক্ষ্য করে তিনটি অ্যান্টেনা রয়েছে কিজুনা নামের এ স্যাটেলাইটে। ডব্লিউআইএনডিএস দিয়ে বোঝানো হচ্ছে 'ওয়াইডব্যান্ড ইন্টারনেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং টেস্ট অ্যান্ড ডেমোনেস্ট্রেশন স্যাটেলাইট' বা 'উইন্ডস' নামে।
এ ভূকেন্দ্রিক স্যাটেলাইটটির মাধ্যমে সীমিত ইন্টারনেট সুবিধা থাকা প্রত্যন্ত পার্বত্য ও দ্বীপ এলাকায় দ্রুতগতিতে তথ্য আদানপ্রদানের ওপর পরীক্ষা চালানো হবে।
জাপানের বিজ্ঞানীরা বলছেন, ৫২ দশমিক ২ বিলিয়ন ইয়েন (৪৯০ মিলিয়ন ডলার) খরচ করে উইন্ডস স্যাটেলাইটের উৎক্ষেপণের ফলে জাপানে বিশ্বের অন্যতম সর্বাধুনিক তথ্য ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৫৮ ঘ.
bdnews24