২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে চাপে রাখতে ইইউর প্রতি হামাসের আহ্বান

গাজা অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চাপে রাখার জন্য ইইউ'র প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

গাজা, ফেব্র"য়ারি, ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চাপে রাখার জন্য ইইউ'র প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। হামাস কর্মকর্তা শমী আল জুহরি বলেছেন, " গাজা অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানাতে ইইউকে কুণ্ঠিত না হওয়ার আবেদন জানাচ্ছি আমরা। সেইসঙ্গে ইসরায়েলের ওপর রাজনৈতিক এবং বাস্তবিক চাপ প্রয়োগের জন্যও আমরা আহ্বান জানাই।" ইইউ আইনপ্রণেতারা বৃহস্পতিবার গাজার জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি না করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ইসরায়েলের এই পদক্সেপ বিফলে গেছে এবং তা সাধারন জনগণের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছে। ওদিকে, জুহরি বলেনস, "হামাস এ পার্লামেন্টের মাধ্যমে এ সঙ্কটের সমাধানকে স্বাগত জানায়। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৮ঘ.