২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদ সৃষ্টিতে রাজি কেনিয়া সরকার

বিরোধীদলের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ সৃষ্টিতে নীতিগতভাবে রাজি বলে বৃহস্পতিবার জানিয়েছে কেনিয়া সরকার। রাজনৈতিক সঙ্কট জর্জরিত কেনিয়ায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে সরকারের এ অবস্থান উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

নাইরোবি, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিরোধীদলের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ সৃষ্টিতে নীতিগতভাবে রাজি বলে বৃহস্পতিবার জানিয়েছে কেনিয়া সরকার। রাজনৈতিক সঙ্কট জর্জরিত কেনিয়ায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে সরকারের এ অবস্থান উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। কেনিয়ায় ২৭ ডিসেম্বরের বিতর্কিত পুনর্নির্বচনের পর চলমান অচলবস্থা নিরসনে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির ওপর স্থানীয় ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। দাবি পূরণ না হলে বিরোধীদল আগামী সপ্তাহে আবারও রাস্তায় বিক্ষোভে নামার হুমকিও দিয়েছে। গত দু সপ্তাহে কেনিয়ার পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত থাকলেও ওই হুমকিতে দেশটিতে আবারও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। নির্বাচ পরবর্তী সহিংসতায় কেনিয়ার ইতোমধ্যেই নিহত হয়েছে প্রায় ১ হাজার লোক। সঙ্কট নিরসনে মধ্যস্থতার চেষ্টা শুরু করেন সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনান এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এইউ এর নতুন চেয়ারম্যান জেন পিং বৃহস্পতিবার কেনিয়ায় যান। তার আগমনে আনান বলেন, তিনি সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখছেন। দুজনের মধ্যস্থতা প্রচেষ্টায় বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার জন্য প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির বিষয়টিতে নীতিগতভাবে রাজি হয়েছে সরকার। সরকার পক্ষের আলোচক মুতুলা কিলোঞ্জো বলেছেন, আমরা এ ব্যাপারে কম বেশি একমত। এ মুহুর্তে আমরা এই পদের ভূমিকা কি হবে, দায়-দায়িত্ব কি হবে, নিয়োগ কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করছি।" এটি অন্তর্বতীকালীন একটি পদক্ষেপ বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১১ঘ.