২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র ছুঁড়ে গোয়েন্দা স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে: পেন্টাগন

কক্ষচ্যূত ৫ হাজার পাউন্ড (২,২৭০ কেজি) ওজনের বাস আকৃতির মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটটিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন নৌবহর থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পৃথিবীর ১৩৩ নটিক্যাল মাইল (২৪৭ কিলোমিটার) ওপরে থাকা স্যাটেলিইটিতে আঘাত হেনেছে বলে জানায় পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)--- কক্ষচ্যূত ৫ হাজার পাউন্ড (২,২৭০ কেজি) ওজনের বাস আকৃতির মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটটিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন নৌবহর থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পৃথিবীর ১৩৩ নটিক্যাল মাইল (২৪৭ কিলোমিটার) ওপরে থাকা স্যাটেলিইটিতে আঘাত হেনেছে বলে জানায় পেন্টাগন। কক্ষচ্যূত ওই স্যাটেলাইট যে কোনোসময় পৃথিবীতে আছড়ে পড়লে এর টক্সিক জ্বালানি ট্যাংক বিধ্বস্ত হয়ে বিপত্তি ঘটতে পারে-- এ আশঙ্কায় আগেভাগেই তা ধ্বংসের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্বালানি ট্যাংকটি আকাশেই ধ্বংস করা গেছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি পেন্টগন। তবে সেনাবাহিনীর উর্ধ্বতন এক সূত্র জানিয়েছেন, প্রাথমিক আলামতে লক্ষ্য অর্জন হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরের ইউএসএস লেক এরি থেকে এসএম-৩ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। এতে আরও বলা হয়েছে, জ্বালানি ট্যাংক ধ্বংসের বিষয়টি ২৪ ঘন্টার মধ্যে জানা যেতে পারে। ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ার তিন মিনিটের মধ্যেই তা স্যাটেলাইটে আঘাত হানে বলে জানিয়েছে সামরিক সূত্র। তিনি বলেন, এতে বিস্ফোরণ ঘটেছে। আর এথেকেই বোঝা যাচ্ছে যে স্যাটেলাইটের ট্যাংকে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। স্যাটেলাইটটি পৃথিবীতে আছড়ে পড়ে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেকারণেই ওটিকে আকাশে ধ্বংস করার এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ঘ.