২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান বিশ্ব শক্তিগুলোর মাথা নুইয়ে দিয়েছে: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পরমাণু সক্ষমতা অর্জনে ইরানি জাতির অনড় মনোভাবের কাছে বিশ্ব শক্তিগুলো পরাস্ত হয়েছে এবং এতে তাদের মাথা হাঁটুতে নুইয়ে গেছে। এ সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) একটি প্রতিবেদন প্রকাশের ঠিক আগে বুধবার আহমাদিনেজাদ পশ্চিমাদের আক্রমণ করে তার এ স্বভাবসুলভ মন্তব্য করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

তেহরান, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পরমাণু সক্ষমতা অর্জনে ইরানি জাতির অনড় মনোভাবের কাছে বিশ্ব শক্তিগুলো পরাস্ত হয়েছে এবং এতে তাদের মাথা হাঁটুতে নুইয়ে গেছে। এ সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) একটি প্রতিবেদন প্রকাশের ঠিক আগে বুধবার আহমাদিনেজাদ পশ্চিমাদের আক্রমণ করে তার এ স্বভাবসুলভ মন্তব্য করলেন। ইরানের দক্ষিণ উপকূলের বড় বন্দর নগরী 'বন্দর আব্বাস' এর একটি রাষ্ট্রীয় জনসভায় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আহমাদিনেজাদ এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, " ইরানি জাতি কোনো বিশ্ব শক্তিকেই নিজেদের ক্ষুদ্রতম অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ দেবে না।" আহমাদিনেজাদ বলেন, "পরমাণু সক্ষমতা অর্জনে ইরানি জাতির অনড় মনোভাবের কাছে বিশ্ব শক্তিগুলো পরাস্ত হয়েছে...... এবং এতে তাদের মাথা হাঁটুতে নুইয়ে গেছে।" তার এ ভাষণ প্রচারিত হওয়ার সময় সমবেত জনতা "আমেরিকা নিপাত যাক", "পরমাণু জ্বালানি আমাদের অধিকার" ইত্যাদি বলে উচ্চকন্ঠে সে