২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে পরাজয়ের পর মুশাররফের চলে যাওয়া উচিত: শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, " নির্বাচনে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দল হেরে যাওয়ায় এখন দেশে একনায়কতন্ত্রের অবসান ঘটাতে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, " নির্বাচনে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দল হেরে যাওয়ায় এখন দেশে একনায়কতন্ত্রের অবসান ঘটাতে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।" সোমবারের নির্বাচনে ভোটের দিক থেকে পিপিপি'র প্রায় কাছাকাছি ২য় অবস্থানে চলে আসে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। এ জয়ের পরই শরীফ লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি জনগণের স্পৃহার প্রশংসা করি। মুশাররফ তা বুঝতে পারছেন না। তিনি চোখ বন্ধ করে রেখেছেন। তিনি বলে এসেছেন জনগণ চাইলে আমি চলে যাব। আজ জনগণ জানিয়ে দিয়েছে যে তারা তা চায়।" বেনজিরের মৃত্যুর পর পিপিপি'র নেতৃত্বে থাকা আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করার পরিকল্পনার কথা জানিয়ে শরীফ বলেন, "আমি সব গণতান্ত্রিক দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আমি পাকিস্তানকে একনায়কত্ব থেকে মুক্তি দিতে সবাইকে একজোট হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ঘ.