২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের উত্তোরণে ভিন্নমতাবলম্বীদের মুক্তিদান জরুরি: ইইউ

বেসামরিক শাসনব্যবস্থায় ফেরার আন্তরিকতা দেখাতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উচিত বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিসহ সব রাজবন্দিদের মুক্তি দেওয়া। ইউরোপীয় ইউনিয়ন সোমবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ব্রাসেলস: ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেসামরিক শাসনব্যবস্থায় ফেরার আন্তরিকতা দেখাতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উচিত বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিসহ সব রাজবন্দিদের মুক্তি দেওয়া। ইউরোপীয় ইউনিয়ন সোমবার একথা বলেছে। মিয়ানমারের জেনারেলরা গত সপ্তাহে মে মাসে একটি নতুন সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠানের আকস্মিক ঘোষণা দিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে মিয়ানমার জান্তা বড় ধরনের বৌদ্ধভিক্ষু বিক্ষোভ রক্তক্ষয়ী পন্থায় দমন করার পর ইইউ দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করেছে। মিয়ানমারের সামরিক শাসকদের সম্পদ বাজেয়াপ্ত হওয়া ছাড়াও অনেকের ভিসা নিষিদ্ধ হয়েছে। মিয়ানমারে ১৯৯০ সালের নির্বাচনে সুকির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়লাভ করলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্ত করেনি জেনারেলরা। ইইউ এর পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিটা ফেরেরো-ওয়াল্ডনার জাতিসংঘের মধ্যস্থতাকারী দূত ইব্রাহিম গাম্বারির মূল্যায়ন সমর্থন করেছেন। তিনি মিয়ানমারের গণভোটের পরিকল্পনাকে স্বাগত জানালেও এতে সব প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন ফেরেরো। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, "গণভোট এবং নির্বাচন দুটোই লক্ষ্য অর্জানের পথে এগিয়ে যাক সেটাই আমরা দেখতে চাই। তবে সেগুলো অবশ্যই স্বচ্ছ হতে হবে। এতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, নির্বাচনী আইন স্বচ্ছ হতে হবে এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে।" তিনি আরও বলেন, "দেশের স্থিতিশীলতা এবং সংহতির জন্য বিরোধীদল এবং জাতিগত দলগুলোর পূর্ণ অংশগ্রহণ জরুরি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৮ঘ.