২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার প্রত্যেকেই হামলার লক্ষ্য: ওলমার্ট

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার বলেছেন, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে রকেট হামলা বন্ধে গাজার, বিশেষ করে সেখানকার ক্ষমতাসীন ফিলিস্তিনি সংগঠন হামাস গেরিলাদের যে কাউকে হামলার লক্ষ্যবস্তু করার "পূর্ণ অধিকার" আছে ইসরায়েলি সেনাবাহিনীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

জেরুজালেম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার বলেছেন, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে রকেট হামলা বন্ধে গাজার, বিশেষ করে সেখানকার ক্ষমতাসীন ফিলিস্তিনি সংগঠন হামাস গেরিলাদের যে কাউকে হামলার লক্ষ্যবস্তু করার "পূর্ণ অধিকার" আছে ইসরায়েলি সেনাবাহিনীর। একইসঙ্গে ওলমার্ট বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ২০০৮ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার পরিবর্তে সে বিষয়ে "মৌলিক নীতিগুলো" নিয়ে একটি বোঝাপড়ায় উপণীত হওয়াই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্য। রোববার ওলমার্ট আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আলাপ-আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত জেরুজালেমের ভবিষ্যত নিয়ে আলোচনা স্থগিত রাখতে রাজি হয়েছেন আব্বাস। কিন্তু সোমবার আব্বাসের এক ঊর্ধ্বতন উপদেষ্টা জানান, আব্বাস জেরুজালেমের ভবিষ্যত নিয়ে আলোচনা স্থগিত করতে রাজি হননি। উর্ধ্বতন রাজনৈতিক উপদেষ্টা নিমের হাম্মাদ বলেন, "এটা মোটেই সত্য নয়। জেরুজালেমের ইস্যুটি একটি মৌলিক ইস্যু এবং এ বিষয়ের আলোচনা স্থগিত হতে পারে না।" ওদিকে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধের পদক্ষেপের বিষয়ে রোববার জেরুজালেমে ইহুদি-আমেরিকান নেতাদেরকে ওলমার্ট বলেন, হামাসের সঙ্গে সম্পর্ক আছে এমন যে কারও ওপর হামলা চালানোর পূর্ণ অধিকার আছে আমাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৫ ঘ.