২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সোমবার নির্বাচন, সহিংসতার আতঙ্কে ভোটাররা

সোমবারের সাধারণ নির্বাচনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন পাকিস্তানের রাজনীতিবিদরা। তবে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে ভোটাররা। শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী পারাচিনার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থকদের ওপর আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর রোববার সেখানে কারফিউ জারি করা হয়েছে। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমবারের সাধারণ নির্বাচনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন পাকিস্তানের রাজনীতিবিদরা। তবে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে ভোটাররা। শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী পারাচিনার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থকদের ওপর আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর রোববার সেখানে কারফিউ জারি করা হয়েছে। (সংশোধিত) নির্বাচনী প্রচারাভিযানের সময়ে চালানো হামলাগুলোর মধ্যে শনিবার আফগান সীমান্তবর্তী পারাচিনার শহরের এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এমনিতে সহিংসতার আশঙ্কায় নির্বাচনী প্রচারাভিযান সেভাবে জমেনি। প্রচারভিযানের সময় হামলার ভয়ে প্রতি মুহূর্তে তটস্থ ছিলেন দলীয় নেতাকর্মীরা। তার ওপর সহিংসতার আশঙ্কায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। ইসলামাবাদের নিকটবর্তী তাসিলা শহরের এক পশতুন ব্যবসায়ী আহমেদ খান বলেন, "মুশাররফ যতদিন আছেন ততদিন এই নির্বাচনের কোনো মানে নেই। এর ফলে কোনো পরিবর্তন আসবে না।" গত ২৭ ডিসেম্বর আত্মঘাতী হামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি নেত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর নির্বাচনের তারিখ পিছিয়ে ১৮ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়। এর আগে ৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। ১৮ ফেব্র"য়ারির এ নির্বাচনকে পাকিস্তানের জন্য সামরিক শাসন থেকে পূর্ণ বেসামরিক শাসনে যাত্রার গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে মনে করা হচ্ছে। তবে দেশটির চলমান সহিংসতা এবং নির্বাচনে জালিয়াতি হতে পারে