সিডনি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়া রোববার জানিয়েছে, তারা তাদের অভিবাসন কর্মসূচি শিথিল করছে। জানা গেছে, অস্ট্রেলিয়ায় তিন দশকের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম এবং অধিকাংশ প্রতিষ্ঠানে শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রোববার অস্ট্রেলিয়ার নতুন মধ্য-বামপন্থি সরকার জানিয়েছে, দক্ষ অভিবাসী কর্মসূচির আওতায় তারা ২০০৭-০৮ সালে অতিরিক্ত ছয় হাজার লোক নেবে। ফলে এ সময় ভিসার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৮,৫০০টি।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার অভিবাসী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী ক্রিস ইভান্স বলেন, "সবচেয়ে বেশি প্রধান্য পাবে এমপ্লয়য়ার-স্পন্সরড ভিসাগুলো। কারণ, এর ফলে একজন অভিবাসী শ্রমিক সরাসরি অভিজ্ঞতাসম্পন্ন চাকরি পায়।"
এছাড়া, তরুণদের জন্যও 'ওয়ার্কিং হলিডে ভিসা' কর্মসূচি স
bdnews24