২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা সফর শুরু করেছেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশে ছয়দিনব্যাপী সফর শুরু করেছেন। শনিবার তিনি বেনিনে পৌঁছেছেন। বিশ্বের দরিদ্রতম মহাদেশের পাঁচটি দেশে বুশের এ সফরের অন্যতম উদ্দেশ্য সেখানকার স্বাস্থ্য, শিক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সাহায্য ও তৎপরতা জোরদার করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 08:56 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

কোন্তোনোউ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশে ছয়দিনব্যাপী সফর শুরু করেছেন। শনিবার তিনি বেনিনে পৌঁছেছেন। বিশ্বের দরিদ্রতম মহাদেশের পাঁচটি দেশে বুশের এ সফরের অন্যতম উদ্দেশ্য সেখানকার স্বাস্থ্য, শিক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সাহায্য ও তৎপরতা জোরদার করা। প্রেসিডেন্ট বুশ ও ফার্স্ট লেডি লরা বুশকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান এর বিমানটি শনিবার বেনিনের সাদজেহউন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। বেনিনের প্রেসিডেন্ট থমাস বনির সঙ্গে বৈঠকের পর বুশ তাঞ্জানিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। প্রেসিডেন্ট হওয়ার পর আফ্রিকা মহাদেশে বুশের এটি দ্বিতীয় সফর। ছয় দিনের এ সফরে বুশ রুয়ান্ডা, ঘানা এবং লাইবেরিয়াও সফর করবেন। তবে কেনিয়া এবং সুদানের দারফুর অঞ্চলের চলমান সঙ্কটও তার এ সফরে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৪৫০ ঘ.