গাজা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )- গাজায় শুক্রবার রাতে এক বিস্ফোরণে ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের এক শীর্ষ নেতাসহ আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জন। দলটির এক মুখপাত্র এবং স্থানীয় চিকিৎসাকর্মীরা একথা জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী এই হামলার কথা অস্বীকার করেছে। ইসলামী জিহাদ অভিযোগ করেছে ইসরায়েলি বিমান হামলার পর এই বিস্ফোরণ ঘটেছে। এতে এতে তাদের কমান্ডার আইমান ফায়েদ ওরফে আবু আবদাল্লাহ, তার স্ত্রী এবং দুই সন্তানসহ আরও তিন গেরিলা নিহত হয়েছে।
ফায়েদের আত্মীয়রা জানিয়েছে, তার ৬ বছরের একটি ছেলে, ৫ বছরের একটি মেয়ে এই হামলায় নিহত এবং আরও তিন সন্তান আহত হয়েছে।
দলের এক মুখপাত্র আবু আহমেদ বলেন, "আমরা ইহুদীদের এই নৃশংস হত্যাকান্ডের কঠোর জবাব দেব।"
তিনি আরও বলেন, "আমরা সব জায়গায় শত্র"দের ওপর হামলা চালাবো।"
ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানান, গাজা বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলি বাহিনীর কোন যোগসূত্র নেই।
গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছে, তারা মনে করে ইসরায়েলি বিমান এই হামলা চালিয়েছে। তবে অন্য বাসিন্দারা বলেছে তারা বিমানের কোন শব্দ পায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তুপের মধ্যে রকেটের যে ভগ্নাংশ পাওয়া গেছে তা দেখে মনে হয়েছে এটি স্থানীয়ভাবে তৈরি। গাজার বিদ্রোহী গ্র"পগুলো ইসরায়েলে নিক্ষেপ করার জন্য এ ধরনের রকেট ব্যবহার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১২২৫ ঘ.
bdnews24