ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কক্ষচ্যূত গোয়েন্দা উপগ্রহটিকে গুলি করে নামানের পরিকল্পনা করছে পেন্টাগন। উপগ্রহটি বায়ুমন্ডলে ঢুকে এর জ্বালানি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আগেই পেন্টাগন এটাকে নামিয়ে আনতে চায়। বৃহস্পতিবার পেন্টাগনের কর্মকর্তারা একথা জানিয়েছে।
উপগ্রহটি পুনরায় কক্ষপথে প্রবেশ করলে মানুষের পক্ষে তা ক্ষতিকর হতে পারে বলে নিরাপত্তা উপদেষ্টারা পরামর্শ দেওয়ার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উপগ্রহটি নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। নৌবাহিনী কৌশলগতভাবে পরিবর্তিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে উপগ্রহটি নামিয়ে আনবে।
পেন্টাগনের কর্মকর্তারা জানান, উপগ্রহ সম্পর্কিত তথ্য তারা গোপন করার চেষ্টা করছে না এবং এ সম্পর্কে তাদের সামর্থ চীনের কাছে প্রদর্শনও করতে চাইছে না। গত বছর চীন ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি উপগ্রহ নামিয়ে এনেছিল। তখন পেন্টাগন এর ব্যাপক সমালোচনা করেছিল।
বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, উপগ্রটিকে এভাবে ক্ষেপণাস্ত্রের সাহায্যে গুলি করে নামানো ঝুঁকিপূর্ন হবে। এ নিয়ে তারা পেন্টাগনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
পেন্টাগনের দুই প্রতিরক্ষা কর্মকর্তা প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, "হোয়াইট হাউস চাইছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।"
পেন্টাগন আশা করছে উপগ্রহটি বায়ুমন্ডলে প্রবেশ করার আগেই আঘাত করে এটিকে মহাসাগরের পানিতে ডুবিয়ে দেয়া সম্ভব হবে। তবে কর্মকর্তারা এ কাজের সফলতা সম্পর্কে নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রের উপ জাতীয় নিরাপত্তা পরামর্শক জেমস জেফরি জানান, উপগ্রহের ৪শ' ৫৪ কেজি হাড্রোজেন জ্বালানি বিষাক্ত গ্যাস হিসেবে নির্গত হলে এমন কী আসে যায়।
তিনি আরও জানান, উপগ্রহটি জনবসতিপূর্ণ এলাকায় পড়ার সম্ভাবনা নেই এবং এটা থেকে নির্গত গ্যাসের ঝুঁকিও সীমিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৬৪৩ঘ.
bdnews24