২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে পূর্ব তিমুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ওপর বিদ্রোহী হামলার পর আলোচনার জন্য দেশটি সফরে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড। শুক্রবার তিনি দিলি পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

দিলি, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ওপর বিদ্রোহী হামলার পর আলোচনার জন্য দেশটি সফরে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড। শুক্রবার তিনি দিলি পৌঁছেছেন। গত সোমবার ভোররাতে রাজধানী দিলির প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহী যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়। তখন গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট হোর্তা। তবে ওই সংঘর্ষের সময় নিহত হন বিদ্রোহী নেতা রেইনাডো ও তার এক সহযোগী। সোমবারের ওই হামলার পর থেকে হোর্তা অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই দিন সকালে প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের বাড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। তবে এ হামলায় তিনি অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার এক নিরাপত্তারক্ষী আতহ হয় এবং তার গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। দিলি পৌঁছে রুড প্রধানমন্ত্রী গুসমাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। এর পর তিনি সেখানকার জাতিসংঘ ও অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রুডের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে গুসমাও বলেন, "পূর্ব তিমুরের এই সংকটকালীন মুহূর্তে অস্ট্রেলিয়া দ্রুত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের গণতন্ত্রের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে এবং গণতন্ত্রকে বাঁচাতে হলে এখন আমাদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "আমরা মহান জাতি। বিসৃঙ্খলা থেকে স্থিতিশীলতার দিকে এগুতে আমরা প্রস্তুত। গত সপ্তাহের ঘটনা থেকে অনেকেই আশঙ্কা করছে সেটা কি সম্ভব। তবে আমি বলব সম্ভব। কারণ একটি বুলেট একজন প্রেসিডেন্টকে আহত করতে পারে কিন্তু একটি জাতির গনতান্ত্রিক মূল্যবোধকে বিদ্ধ করতে পারে না।" তিনি জানান, সরকার যতদিন চাইবে অস্ট্রেলিয়ার সেনারা ততদিন পূর্ব তিমুরে থাকবে। বৈঠকে দুই নেতা অবকাঠামোগত উন্নয়ন, যুব কর্মসংস্থান ও পল্লী উন্নয়নসহ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৩২৫ ঘ.