বৈরুত, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলকে 'মুখোমুখি যুদ্ধের' হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসারাল্লাহ। বোমা হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার ইমাদ মৌঘনিয়াহ'র জানাজায় বৃহস্পতিবর তিনি অভিযোগ করেন ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাদের কমান্ডারকে হত্য করেছে।
জানাজায় সমাবেত হাজার হাজার শোকার্ত সমর্থকের উদ্দেশে দেওয়া ভিডিও ভাষণে নাসারাল্লাহ বলেন, "ইহুদি রাষ্ট্র, তোমরা যদি সরাসরি যুদ্ধ চাও, তাহলে সমগ্র বিশ্বের সামনে সেটা ঘোষণা দাও।"
হিজবুল্লাহ'র শীর্ষস্থানীয় নেতা ইমাদ মৌঘনিয়াহ গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। মৌঘনিয়াহ ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত। তার বিরুদ্ধে কয়েকশ' মানুষ হত্যার অভিযোগ আছে।
শিয়া মুসলমানদের সংগঠন হিজবুল্লাহ ও তাদের প্রধান পৃষ্ঠপোষক ইরান অভিযোগ করেছে, ইসরায়েল মৌঘনিয়হকে হত্যা করেছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে হত্যার জন্য দীর্ঘদিন ধরে খুঁজছিল।
হিজবুল্লহ নেতার এই হুমকির আগ থেকেই ইসরায়েল বিদেশে তাদের দূতাবাস ও স্থাপনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এবং লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
নাসারাল্লাহ বলেন, "অন্য সকলের মত নিজেদের রক্ষার অধিকার আমাদেরও আছে এবং আল্লাহর ইচ্ছায় আমাদের সমর্থক, নেতা, জনগণ ও দেশকে রক্ষায় যা করা দরকার আমরা তা করব।"
তিনি জানান, তারা হিজবুল্লাহ তদন্তের মাধ্যমে জানতে পেরেছে মৌঘনিয়াহ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
তিনি জানান, এই হত্যাকাণ্ড তাদের জন্য বড় আঘাত হলেও এতে হিজবুল্লাহ বা তার সামরিক কাঠামো দুর্বল হয়ে পড়বে না। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ'র যুদ্ধে মৌঘনিয়াহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলিনে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১১৫০ ঘ.
bdnews24