২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ফল নিয়ে হৈচৈ চলবে না: মুশাররফের হুঁশিয়ারি

পাকিস্তানে আসন্ন নির্বাচনের ফল বিরোধীদলগুলোকে মেনে নিতে হবে এবং ফল তাদের বিপক্ষে গেলেও কোনো আন্দোলন কিংবা হৈচৈ বাধানো যাবে না বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মুশাররফ। রাষ্ট্রপরিচালিত পাকিস্তান টেলিভিশনে মুশাররফ এই হুঁশিয়ারি দেন। একইসঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তাও দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে আসন্ন নির্বাচনের ফল বিরোধীদলগুলোকে মেনে নিতে হবে এবং ফল তাদের বিপক্ষে গেলেও কোনো আন্দোলন কিংবা হৈচৈ বাধানো যাবে না বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মুশাররফ। রাষ্ট্রপরিচালিত পাকিস্তান টেলিভিশনে মুশাররফ এই হুঁশিয়ারি দেন। একইসঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তাও দেন তিনি। টেলিভিশনে প্রচারিত এক সেমিনারে নির্বাচন নিয়ে এক মন্তব্যে কথাগুলো বলেন মুশাররফ। তিনি বলেন, "নির্বাচনের পর তারা লোকজনকে নিয়ে রাস্তায় নামবে এমন কোনো ভাবনাই তাদের থাকা উচিত হবে না। আর এমন কিছু ঘটতেও দেওয়া হবে না।" মুশাররফ আরও বলেন, " পাকিস্তানে চরম সন্ত্রাসবিক্ষুব্ধ এই সময়ে কোনোরকম আন্দোলন, অরাজকতা কিংবা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।" ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে সরকার ভোট ডাকাতি করতে পারে বলে বিরোধীদলগুলো অভিযোগ করে আসছে। নির্বাচনে কোনোরকম জালিয়াতি হলে বিরোধীদলগুলো এর বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নামার হুমকিও দিয়ে রেখেছে। বিরোধীদলগুলোর এ সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে মুশাররফ বলেন, " নির্বাচনে জিতলে ঔদ্ধত্য দেখাবেন না। আর হারলে স্বাভাবিক থাকুন। ফলাফল মেনে নিন।" তিনি আরও বলেন, "নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ করার ব্যাপারে আমি সচেতন রয়েছি। তা অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং শান্তিপূর্ণও হতে হবে। গোটা বিশ্বই আমাদের ওপর নজর রেখেছে।" "আমি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার নিশ্চয়তা দিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ঘ.