বৈরুত, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত লেবাননের হিজবুল্লাহ গেরিলা দলের শীর্ষ কমান্ডার ইমাদ মৌঘনিয়াহর শেষকৃত্য করছে লেবানন। ইসরায়েলের ওপর মৌঘানিয়াহ হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ গেরিলারা। তাই শেষকৃত্য অনুষ্ঠানের এই সময়টিতে সতর্কবস্থায় রয়েছে ইসরায়েল।
বিদেশের দূতাবাসগুলোকে সর্বচ্চো সতর্কবস্থায় থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি লেবানন সীমান্তে সেনাশক্তি বাড়িয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর তরফ থেকে প্রতিশোধের আশঙ্কা আঁচ করেই এ ব্যবস্থা নিয়েছে তারা।
ওদিকে, বৈরুতের শিয়া মুসলিম অধুষ্যিত দক্ষিণাঞ্চলে মৌঘানিয়াহের শেষকৃত্যে বৃহস্পতিবার যোগ দিতে এসেছে বহু মানুষ। তাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিরও যোগ দেওয়ার কথা।
লেবাননের ক্ষমতাসীন সিরিয়া-বিরোধী কোয়ালিশন নিহত প্রধানমন্ত্রী রফিক আল হারিরির তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের পরই মৌঘানিয়াহের শৃষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাল, সাদা, সবুজ লেবাননের পতাকা হাতে নিয়ে এতে সমবেত হয়েছে হাজার হাজার মানুষ।
হিজবুল্লাহ গেরিলাদের প্রধান সমর্থক ইরান মৌঘানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে। তবে ইসরায়েল সরকার ওই অভিযোগ অস্বীকার করেছে।
মৌঘানিয়াহকে আত্মঘাতী বোমা হামলা, ছিনতাই এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের জিম্মি আটকের পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়ে থাকে।
হিজবুল্লাহ মৌঘনিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।
এই হিজবুল্লাহ কমান্ডার বহু দিন ধরেই ইসরায়েলি সরকারের ওইসব বিদেশির তালিকায় ছিলেন যাদের তারা ধরতে বা মারতে চায়। মৌঘনিয়াহ এফবিআই এরও 'মোস্ট ওয়ান্টেড' ছিলেন।
হিজবুল্লাহ মৌঘনিয়াহ এর মৃত্যু সম্পর্কে বলেছে, সারা জীবন জিহাদ, ত্যাগ এবং দায়িত্বের প্রতি সৎ থেকে ইমাদ মৌঘনিয়াহ ইসরায়েলিদের হাতে শহীদ হয়েছেন।
ইসরায়েল মৌঘনিয়াহকে ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সের জিউস সেন্টারে বোমা হামলার জন্য অভিযুক্ত করে। সেই হামলায় ৮৭ জন নিহত হয়েছিল। এছাড়াও ১৯৯২ সালের আর্জেন্টিনার রাজধানীতে ইসরায়েলি দুতাবাসে হামলার জন্য তাকে অভিযুক্ত করা হয়। ওই হামলায় ২৮ জন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২০ঘ.
bdnews24