২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে ইসরায়েল-ফিলিস্তিন সফর করবেন রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার জানিয়েছেন, তিনি আগামী মাসের প্রথম দিকে ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ড সফরের পরিকল্পনা করেছেন। ফিলিস্তিনি রাষ্ট্র গঠন আলোচনায় দুইপক্ষের মতবিরোধ কমিয়ে আনতে সাহায্য করার উদ্দেশ্যে তিনি এ সফর করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার জানিয়েছেন, তিনি আগামী মাসের প্রথম দিকে ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ড সফরের পরিকল্পনা করেছেন। ফিলিস্তিনি রাষ্ট্র গঠন আলোচনায় দুইপক্ষের মতবিরোধ কমিয়ে আনতে সাহায্য করার উদ্দেশ্যে তিনি এ সফর করবেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষমতা ছাড়ার আগেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছে বুশ প্রশাসন। কিন্তু গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের উদ্যোগে অ্যানাপোলিসে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর শুরু হওয়া আলোচনায় তেমন কোনো অগ্রগতি অর্জিত হয়নি। রাইস বুধবার মার্কিন আইনপ্রণেতাদের জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাদের আলোচনা অব্যাহত রেখেছেন এবং যে ধরনের সাহায্য করা যায় তা করছে যুক্তরাষ্ট্র। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে তিনি বলেন, "সিনেটর, আমরা সাহায্য করতে পারি কিনা তা দেখতে আমি সম্ভবত মার্চ মাসের শুরুতে এলাকাটিতে আবারও সফর করতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৮ ঘ.