২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে অপহরণ করতে চেয়েছিলেন বিদ্রোহী নেতা

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে অপহরণ ও প্রধানমন্ত্রী জানানা গুসমাওকে হত্যা করতে চেয়েছিলেন নিহত বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাডো। দেশ থেকে বিদেশি সেনাদের বহিস্কার ও দ্রুত নির্বাচন অনুষ্ঠানে চাপ সৃষ্টির উদ্দেশ্যে রেইনডো এই পরিকল্পনা করেছিলেন। রেইনাডোর এক ঘনিষ্ঠজন বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

দিলি, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে অপহরণ ও প্রধানমন্ত্রী জানানা গুসমাওকে হত্যা করতে চেয়েছিলেন নিহত বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাডো। দেশ থেকে বিদেশি সেনাদের বহিস্কার ও দ্রুত নির্বাচন অনুষ্ঠানে চাপ সৃষ্টির উদ্দেশ্যে রেইনডো এই পরিকল্পনা করেছিলেন। রেইনাডোর এক ঘনিষ্ঠজন বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানিয়েছেন। গত সোমবার ভোররাতে রজধানী দিলির প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় বিদ্রেহীরা। এ সময় বিদ্রোহী যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়। তখন গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট হোর্তা। তবে ওই সংঘর্ষের সময় নিহত হন বিদ্রোহী নেতা রেইনাডো ও তার এক সহযোগী। সোমবারের ওই হামলার পর হোর্তা অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই দিন সকালে প্রধানমন্ত্রী গুসমাওয়ের বাড়িতে হামলা চালায় বিদ্রেহীরা। তবে এ হামলায় তিনি অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার এক নিরাপত্তারক্ষী আতহ হয় এবং তার গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। গত সরকারের এক আইনপ্রণেতা লিনড্রো আইজ্যাক বলেন, "আমাদের সংবিধানে আছে প্রধানমন্ত্রী নিহত হলে দ্রুত নির্বাচন দিতে হবে।" আইজ্যাক গত বছর রেইনাডোর বিদ্রোহী গ্র"পে যোগ দিয়েছিলেন। তবে মতের মিল না হওয়ায় তিনি তাদের থেকে বেরিয়ে আসেন। তিনি মনে করেন, বিদেশি সেনা দেশ থেকে তাড়াতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রেইনাডো প্রেসিডেন্ট হোর্তাকে অপহরণ করে আটকে রাখার পরিকল্পনা করেছিলেন। আইজ্যাক বলেন, "রেইনাডো মনে করতেন বিদেশি সেনার উপস্থিতি পূর্ব তিমুরের জন্য লজ্জার।" পূর্ব তিমুরে ২০০৫ সালে প্রায় ছয়শ সেনাকে চাকরিচ্যূত করা হয়। ওই সেনারা অভিযোগ করেন দেশের পশ্চিমাঞ্চলের অধিবাসী হওয়ায় তারা বঞ্চনার শিকার। এরপর তারা একটি বিদ্রেহী গ্র"প গড়ে তোলে । সাবেক মেজর রেইনাডো ২০০৬ সালে মে মাসে ওই গ্র"পে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫০০ ঘ.