২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ও আফগানিস্তান পুনর্গঠন পরিকল্পনায় ভুল ছিল: রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রইস স্বীকার করেছেন, ইরাক ও আফগানিস্তান পুনর্গঠনের প্রাথমিক পরিকল্পনা ভুল ছিল। মার্কিন কংগ্রেসে বুধবার সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ওয়াশিংটন, ফ্রেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রইস স্বীকার করেছেন, ইরাক ও আফগানিস্তান পুনর্গঠনের প্রাথমিক পরিকল্পনা ভুল ছিল। মার্কিন কংগ্রেসে বুধবার সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে তিনি একথা বলেন। এ সময় ইরাক অভিযান নিয়ে ডেমোক্র্যাট সিনেটরদের কঠিন সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী রাইস। তখন তিনি বলেন, ২০০৩ এর মার্চে ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে যে পুনর্গঠন কর্মকাণ্ড চালানো প্রয়োজন ছিল তার সামর্থ্য ওয়াশিংটনের ছিল না। একই সঙ্গে তিনি জানান, আফগানিস্তানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যূত করার পর সেখানকার পুনর্গঠন কর্মকাণ্ডে আন্তর্জাতিক স