ইয়েরিবান, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্মেনিয়ার রাজধানী ইয়েরিবান বিমান বন্দরে বৃহস্পতিবার বেলারুশের একটি যাত্রীবাহী বিমান আগুন ধরে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় কেউ নিহত না হলেও ৪ জন গুরুতরভাবে আহত হয়েছে। আর্মেনিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক মুখপাত্র একথা জানিয়েছে ।
মুখপাত্র গায়ানি ডাবতিয়ান জানান, বিমানের ১৮ জন যাত্রী এবং তিন জন ক্রু সবাই বেঁচে গেছে তবে গুরুতর আহত চার জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কানাডায় তৈরী সিআরজে-১০০ মডেলের বিমানটি সকাল ৪টা ১৫ মিনিটে বেলারুশের রাজধানী মিনস্ক এর উদ্দেশ্যে উড্ডয়নের সময় আগুন ধরে বিধ্বস্ত হয়।
ওই মুখপাত্র জানান, " গুরুতরভাবে পোড়া চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অন্যরাও কম বেশি আগুনে পুড়ে আহত হয়েছে।"
ইয়েরিবানের জাভার্টনটস বিমান বন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৫৭ঘ.
bdnews24