২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে মোতায়েন জাতিসংঘ পুলিশ 'কাপুরুষের দল': হোর্তার ভাই

বিদ্রোহীদের গুলিতে গুরতর আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে র‌্যামোস হোর্তার ভাই আরসেনিও র‌্যামোস হোর্তা দেশটিতে মোতায়েন জাতিসংঘ পুলিশকে "কাপুরুষের দল" বলে সামালোচনা করেছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হোর্তাকে রক্ষার পরিবর্তে তারা কাপুরুষের মতো লুকিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 06:14 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ডারউইন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্রোহীদের গুলিতে গুরতর আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে র‌্যামোস হোর্তার ভাই আরসেনিও র‌্যামোস হোর্তা দেশটিতে মোতায়েন জাতিসংঘ পুলিশকে "কাপুরুষের দল" বলে সামালোচনা করেছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হোর্তাকে রক্ষার পরিবর্তে তারা কাপুরুষের মতো লুকিয়েছিল। অস্ট্রেলিয়ার ডারউইনে চিকিৎসাধীন ভাইকে দেখতে এসে রয়টার্সকে আরসেনিও র‌্যামোস জানান, জাতিসংঘের সেনারা সাহায্য করতে অস্বীকৃতি জানানোর পর আহত ভাইকে আগলে রেখেছিলেন। তিনি বলেন, "তাদের উচিত ছিল সময় অপচয় না করে সরাসরি পদক্ষেপ নেওয়া। ভীতুর দল তা পারেনি।" বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাডোর নেতৃত্বাধীন যোদ্ধারা গত সোমবার ভোররাতে রাজধানী দিলির প্রেসিডেন্ট প্রসাদে হামলা চালায়। এ সময় বিদ্রোহী যোদ্ধা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। আরসেনিও র‌্যামোস হোর্তাও তখন প্রেসিডেন্ট প্রাসাদে ছিলেন। ওই সংঘর্ষে বিদ্রোহী নেতা রেইনাডো নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১১৪৯ ঘ.