বৈরুত, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স ) - হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মৌঘনিয়াহ দামেস্কে এক গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। শিয়া মুসলিমরা বুধবার একথা জানিয়েছে। তাকে আত্মঘাতী বোমা হামলা, ছিনতাই এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের জিম্মি আটকের পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়ে থাকে।
হিজবুল্লাহ মৌঘনিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। ইসরায়েলি সরকার অভিযোগ অস্বীকার করেছে।
এই হিজবুল্লাহ কমান্ডার বহু দিন ধরেই ইসরায়েলি সরকারের ওই সব বিদেশিদের তালিকায় ছিলেন যাদের তারা ধরতে বা মারতে চায়। মৌঘনিয়াহ এফবিআই এরও 'মোস্ট ওয়ান্টেড' ছিলেন।
হিজবুল্লাহ মৌঘনিয়াহ এর মৃত্যু সম্পর্কে বলেছে, সারা জীবন জিহাদ, ত্যাগ এবং দায়িত্বের প্রতি সৎ থেকে ইমাদ মৌঘনিয়াহ ইসরায়েলিদের হাতে শহীদ হয়েছেন।
ইসরায়েল মৌঘনিয়াহকে ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সের জিউস সেন্টারে বোমা হামলার জন্য অভিযুক্ত করে। সেই হামলায় ৮৭ জন নিহত হয়েছিল। এছাড়াও ১৯৯২ সালের আর্জেন্টিনার রাজধানীতে ইসরায়েলি দুতাবাসে হামলার জন্য তাকে অভিযুক্ত করা হয়। ওই হামলায় ২৮ জন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/১৬৪২ঘ.
bdnews24