২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র বাধাগ্রস্ত হলে পাকিস্তান সহিংসতার মুখে পড়বে: জারদারি

নেতারা জনগণের পরির্বতনের দাবি মানতে ব্যর্থ হলে পাকিস্তান সহিংসতার মুখে পড়বে। পাকিস্তানের প্রয়াত বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 08:13 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

লাহোর, ফেব্র"য়ারি, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেতারা জনগণের পরির্বতনের দাবি মানতে ব্যর্থ হলে পাকিস্তান সহিংসতার মুখে পড়বে। পাকিস্তানের প্রয়াত বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। পাকিস্তানে ১৮ ফেব্র"য়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বে থাকা জারদারি আরও বলেন, পাকিস্তানের জনগণের ভবিষ্যৎ ঝুঁকির মুখে রয়েছে। জনজণ প্রকৃত গণতন্ত্রের দাবি জানাচ্ছে এবং তা দেওয়ার জন্য তারা প্রশাসনকে আরেকটি শেষ সুযোগ দিচ্ছে। তিনি বলেন, " আমরা জনগণের কথায় কান দিচ্ছি না। আমাদের সবাইকে জনগণের কথা শুনতে হবে। আর জনগণ পরিবর্তন চাইছে। দেয়ালে, দেয়ালেই তা লেখা আছে। আমরা একতাবদ্ধ না থাকলে হতাহতের সংখ্যা ঠিক ওইরকমই হবে যেমনটি হয়েছে বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়া দেশগুলোতে।" জারদারি সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে সবাই জানে, কেনিয়ায় বিতর্কিত নির্বাচনের কারণে সহিংসতায় এ পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ সিহত হয়েছে। বেনজির নিহত হওয়ার পর লাহোরে এই প্রথম গেলেন জারদারি। বেনজিরের প্রতি সহানুভুতির কারণে এবারের নির্বাচনে পিপিপিই বেশি ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। পিপিপি, নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দল ও অন্যান্য বিরোধীদলগুলোর আশঙ্কা, এবারের নির্বাচনে মুশাররফ ও তার মিত্ররা ভোট ডাকাতি করতে পারে। এরকম হলে বিরোধীদলগুলো রাস্তায় বিক্ষোভে নামার হুমকি দিয়েছে। জারদারিও বলেছেন, তিনি তার দলবলসহ ভোট ডাকাতির বিরুদ্ধে মাঠে নামবেন। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। মুশাররফ অবশ্য ভোট ডাকাতির সম্ভাবনা নাকচ করেছেন। ওদিকে, জারদারি বলেছেন, দেশকে বাঁচাতেই প্রশাসনের উচিত গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০২ঘ.