২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুদ্ধজাহাজ অভিমুখে রুশ বোমারু বিমান উড্ডয়নে বাধা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শনিবার রাশিয়ার বোমারু বিমান উড্ডয়নে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। মার্কিন যুদ্ধজাহাজ অভিমুখে বোমারু বিমান ওড়ায় বাধা দেওয়ার এ ঘটনায় রাশিয়া বিস্ময় প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শনিবার রাশিয়ার বোমারু বিমান উড্ডয়নে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। মার্কিন যুদ্ধজাহাজ অভিমুখে বোমারু বিমান ওড়ায় বাধা দেওয়ার এ ঘটনায় রাশিয়া বিস্ময় প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার জানান, মার্কিন জঙ্গি বিমান রুশ বোমারু বিমান প্রতিহত করেছে। অন্যদিকে, আন্তর্জাতিক সমুদ্রসীমায় রুশ টহলে কোনোভাবেই সীমা লঙ্ঘন হয়নি এবং এতে প্রতিহত করার কিছু নেই বলে দাবি করে মার্কিন প্রতিক্রিয়াকে আশ্চর্যজনক বলে মন্তব্য করেছে রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, দক্ষিণ জাপান সমুদ্রে 'ইউএসএস নিমিতজ' বিমানবাহী যুদ্ধজাহাজ এবং এর সহযোগী জাহাজগুলোর দিকে রুশ 'বিয়ার' বোমারু বিমানকে এগিয়ে আসতে দেখে মার্কিন বৈমানিকরা। তখন চারটি মার্কিন এফ/এ-১৮ জঙ্গিবিমান উড়ে গিয়ে রুশ বিমানগুলোকে ঘিরে ধরে এবং সেগুলোকে পাহারা দিয়ে জাহাজের কাছ থেকে দূরে উড়িয়ে নিয়ে যায়। রুশ বোমারু বিমানগুলোর একটি মার্কিন যুদ্ধজাহাজের মূল ডেকের ওপর দিয়ে উড়ে যায় বলেও জানান তিনি। ওই কর্মকর্তা বলেন,"কোনো মার্কিন জাহাজের ওপর দিয়ে কোনো (বিদেশি) বিমান উড়ে গেলে তাকে পাহারা দেওয়া একটি স্বীকৃত ও সাধারন ঘটনা।" অন্যদিকে, রাশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র অ্যালেক্সান্ডার দ্রবিশেভস্কি বলেছেন, "এ ঘটনার প্রতিক্রিয়ায় যা হয়েছে তাতে আমরা বিস্মিত।" বার্তা সংস্থা আরআইএ একথা জানিয়েছে। রুশ বিমান বাহিনী জানায়, ফেব্র"য়ারির ৯ তারিখের ওই মিশনে চারটি 'টিইউ-৯৫' বিমান ছিল এবং সেগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার টহলে অংশ নিচ্ছিল। গত বছরের আগস্ট মাসে প্রশান্ত, আর্কটিক এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার ওই টহল শুরু হয়। রুশ কর্তৃপক্ষ জানায় পুরো টহলটিই ছিল নিরপেক্ষ সমুদ্রসীমায়। তারা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেনি এবং সংশ্লিষ্ট সব পক্ষকেই নিয়ম অনুযায়ী আগে থেকেই তা জানানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ ঘ.