ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - হিস্পানিক বংশোদ্ভুত নয় এমন শ্বেতাঙ্গরা ২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হবে। সোমবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ওই সময় মার্কিন মুলুকের জনসংখ্যার ৮২ শতাংশই হবে অভিবাসী ও তাদের বংশধর।
পিউ হিস্পানিক সেন্টার (পিএইচসি) এর গবেষণায় বলা হয়েছে, ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ছিল ২৯ কোটি ৬০ লাখ। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে ২০৫০ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা দাঁড়াবে ৪৩ কোটি ৮০ লাখে।
তারা জানায়, হিস্পানিক নয় এমন শেতাঙ্গের সংখ্যা যুক্তরাষ্ট্রে ২০৫০ সালে দাঁড়াবে মোট জনসংখ্যার মাত্র ৪৭ শতাংশে।
তখন প্রতি পাঁচ জন মার্কিনির মধ্যে একজন হবে অভিবাসী মার্কিন। এই সংখ্যা ২০০৫ সালে ছিল প্রতি আট জনে একজন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বাড়বে আরও ১১ কোটি ৭০ লাখ। এ নতুন জনসংখ্যার মধ্যে ৬ কোটি ৭০ লাখ অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা মানুষ এবং আরও ৫ কোটি হবে ওইসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা সন্তান-সন্ততি, নাতি-নাতনী বা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অভিবাসী মার্কিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংখ্যালঘু স
bdnews24