২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোডম্যাপ বাস্তবায়নে ইসরায়েল ব্যর্থ: ফায়েদ

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়েদ অভিযোগ করে বলেছেন, শান্তির রোডম্যাপ বাস্তবায়নে ইসরায়েল প্রতিশ্র"তি পূরণে ব্যর্থ হয়েছে। সোমবার ওয়াশিংটনে আরব আমেরিকান কূটনীতিক ও সাংবাদিকদের উদ্দেশে এক বক্তব্যে ফায়েদ এই অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়েদ অভিযোগ করে বলেছেন, শান্তির রোডম্যাপ বাস্তবায়নে ইসরায়েল প্রতিশ্র"তি পূরণে ব্যর্থ হয়েছে। সোমবার ওয়াশিংটনে আরব আমেরিকান কূটনীতিক ও সাংবাদিকদের উদ্দেশে এক বক্তব্যে ফায়েদ এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রী জানান, অ্যানাপোলিস সম্মেলনের পর দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইসরায়েল শান্তিচুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তারা এখনও বসতি স্থাপন বন্ধ করেনি এবং ফিলিস্তিনি জনগণের পশ্চিম তীরে চলাচলের ওপর থেকে বিধি-নিষেধ সরিয়ে নেয়নি। গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে শন্তি সম্মেলনের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এতে ২০০৮ সালের মধ্যে একটি শন্তিচুক্তিতে পৌঁছার লক্ষ্যে আলোচনা শুরু করতে ইসরায়েল-ফিলিস্তিন দু'পক্ষই রাজি হয়। প্রধানমন্ত্রী ফায়েদ বলেন, "আমি বলব না আমাদের মধ্যে সমস্যা নেই। তবে আনাপোলিসে অনেক অগ্রগতি হয়েছিল। কিন্তু গত দুই মাসে ইসরায়েল প্রতিশ্র"তি রাখেনি। তারা বসতি স্থাপন বন্ধ করেনি। ফিলিস্তিনি জনগণের ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে।" তিনি অভিযোগ করেন, স