২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে জরুরি অবস্থা, আসছে আরও অস্ট্রেলীয় সেনা

পূর্ব তিমুরে প্রেসিডেন্ট রামোস হোর্তা ও প্রধানমন্ত্রী জানানা গুসমাওকে হত্যা প্রচেষ্টার পর বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতিতে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ প্রক্রিয়ায় সহায়তা করতে সেখানে পৌঁছতে শুরু করেছে আরও অস্ট্রেলীয় সেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

জানুয়ারি, ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পূর্ব তিমুরে প্রেসিডেন্ট রামোস হোর্তা ও প্রধানমন্ত্রী জানানা গুসমাওকে হত্যা প্রচেষ্টার পর বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতিতে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ প্রক্রিয়ায় সহায়তা করতে সেখানে পৌঁছতে শুরু করেছে আরও অস্ট্রেলীয় সেনা। প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বিদ্রোহিদের হামলায় সোমবার ভোররাতে আহত হন। একইদিন সকালে প্রধানমন্ত্রী গুসমাওয়ের বাড়িতেও হামলা চালায় বিদ্রোহিরা। গুসমাও এতে আহত হননি। এই হামলার ফলে সদ্য স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকেই। ২০০২ সালে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর বারবরই রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে উঠছে। স্বাধীনতালাভের বছরেই দাঙ্গা-হাঙ্গামার কারণে ৪ ডিসেম্বরে পূর্ব তিমুরে কারফিউ জারি হয়। ইন্দোনেশিয়া সমর্থিত মিলিশিয়ারা ওই দাঙ্গা বাধিয়েছিলো বলে দায়ী করা হয়। এরপর ২০০৩ সালের ১৯ মে পূর্ব তিমুরে শৃঙ্খলা ফেরাতে জাতিসংঘ সেখানে ৩৮ হাজার সেনার শক্তিশালী বাহিনীর উপস্থিতির মেয়াদ একবছর বাড়ায়। ২০০৫ সালে এপ্রিলে জাতিসংঘের মিশন আরেক বছর পর্যন্ত বাড়ানো হয়। ২০০৬ সালে ৮ ফেব্র"য়ারি বৈষম্য এবং বেতন নিয়ে আন্দোলনে নামে শ শ সেনা-- যাদের বেশির ভাগই স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা। ১৬ মার্চে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান মারি আলকাতিরির সেনাবাহিনী থেকে ৬০০ জনকে বরখাস্ত করার পদক্ষেপ নিয়ে মসের পর মাস ধরে অস্থিতিশীলতা চলতে থাকে পূর্ব তিমুরে। সহিংসতায় নিহত হয় অন্ততপক্ষে ৩৭ জন। উদ্বাস্তু হয় প্রায় ১ লাখ লোক। ২৫ মার্চে বিশৃঙ্খলা সামাল দিতে পূর্ব তিমুরে আসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও পর্তুগালের প্রায় ২৫০০ শান্তিরক্ষী। সঙ্কট সৃষ্টির অভিযোগের মুখে আলকাতিরি পদত্যাগের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রামোস হোর্তা পূর্ব তিমুরের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন। ২০০৬ সালের ৩০ আগস্ট বিপ্লবী নেতা মেজর আলফ্রেড রেইনাদো ৫০ জনকে নিয়ে দিলির জেল ভেঙে বেরিয়ে আসেন। এ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে নিরাপত্তা বাহিনী। ৪ মার্চ ২০০৭ আত্মগোপনে থেকে রেইনাদো বিদেশি বাহিনীর অভিযান থেকে বেঁচে যান। কিন্তু ওই সংঘর্ষে মারা যায় ৪ জন। ৫ মার্চ বিক্ষোভে রাস্তায় নামে হাজার হাজার লোক। পরিস্থিতি আবার বিশৃঙ্খল হয়ে ওঠে। ২০ মে হোর্তা আবারও নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন। ৩০ জুনের নির্বাচনে পূর্ব তিমুরের সাবেক ক্ষতাসীন দল ফ্রেটলিনকে টপকে বেশি আসন পায় গুসমাওয়ের দল। ৬ আগস্ট রাজনৈতিক অচলবস্থা নিরসনে গুসমাও ও হোর্তার কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু পরদিনই গুসমাওয়ের প্রধানমন্ত্রীত্বের বিরুদ্ধে বিক্ষোভ-সহিংসতা শুরু করে ফ্রেটলিন পার্টির সমর্থকরা। ২০০৮ সালের ৭ ফেব্র"য়ারিতে রেইনাদোর অনুগত বিদ্রোহিরা অস্ট্রেলীয় সেনাদের ওপর গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ১১ ফেব্র"য়ারি রেইনাদো নিহত হন। হোর্তা হন আহত। বেঁচে যান গুসমাও। শেষমেষ ১২ ফেব্র"য়ারি অন্তবর্তী প্রেসিডেন্ট ভিনসেন্ট গুটারেস ঘোষণা করেন ৪৮ ঘন্টার জরুরি অবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৭ঘ.