ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আদিবাসী অধুষ্যিত উত্তর ওয়াজিরিস্তান এলাকার মীর আলী শহরের কাছে সোমবার এক বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। ১৮ ফেব্র"য়ারির পার্লামেন্ট নির্বাচনের প্রচারাভিযানরত একদল রাজনৈতিক কর্মীর ওপর সন্দেহভাজন এক আত্মঘাতী বোমারু এ হামলা চালায়। প্রত্যদর্শীরা একথা জানিয়েছেন।
হামলার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন আসন্ন জাতীয় পরিষদের নির্বাচনে ওই এলাকার একটি আসনে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী নিসার আলি খান। তবে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এলাকাটির এ হামলায় তার ৯ জন সমর্থক আহত হয়েছেন।
আহতদের মধ্যে সেখানকার এক আদিবাসী নেতা হাজি নাকিম খানও রয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, "বিস্ফোরণের সময় আমরা নিসার ও তার সমর্থকদের সঙ্গে রাস্তার পাশের একটি স্থানে আলোচনা করছিলাম। হামলার স্থানে আমরা কয়েটি পা পড়ে থাকতে দেখেছি। তাই আমরা মনে করছি এটি ছিল আত্মঘাতী হামলা।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চারসাদা শহরে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হওয়ার দুইদিন পর এ ঘটনা ঘটল।
সোমবারের এ হামলা সম্পর্কে পাকিস্তান সরকারের প থেকে তাৎণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮৩২ ঘ.
bdnews24