২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল মার্কিন ডলার অভিবাসীদের জীবন কঠিন করে তুলছে

পশ্চিম নিউ ইয়র্কের একটি দোকানের নাম দেশি ডেলি। দোকানটির মালিক কমল জিৎ তরিতরকারি বিক্রি করেন আবার ভারতীয় ট্যাক্সি ড্রাইভারদের টাকাও দেশে পাঠান। এভাবে তার ব্যবসা ভালই চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

নিউইয়র্ক, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম নিউ ইয়র্কের একটি দোকানের নাম দেশি ডেলি। দোকানটির মালিক কমল জিৎ তরিতরকারি বিক্রি করেন আবার ভারতীয় ট্যাক্সি ড্রাইভারদের টাকাও দেশে পাঠান। এভাবে তার ব্যবসা ভালই চলছিল। কিন্তু ডলারের দাম কমে যাওয়ায় এবং তুলনামূলকভাবে রুপির দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি তিনি আর ব্যবসায় সুবিধা করতে পারছেন না। কেননা ভারতীয় অভিবাসীরা আর আগের মত দেশে টাকা পাঠাতে পারছে না। প্রতিমাসে আগের মত সমপরিমাণ টাকা স্বজনদের কাছে পাঠাতে হলে তাদের আগে চেয়ে বেশি কাজ করতে হচ্ছে। ১২ বছর আগে নিউইয়র্কে আসা কামাল জিৎ বলেন, "কেউ আগের সমপরিমাণ রুপি পাঠাতে চাইলে তাকে আগের চেয়ে বেশি ডলার গুণতে হচ্ছে।" ডলারের দাম কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত এ রকম লাখ লাখ অভিবাসীর প্রতিবছর দেশে পাঠানো অর্থের পরিমাণ কমে গেছে। বিশ্বব্যাংকের হিসাব মতে গত বছর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ৪২ দশমিক ৮ বিলিয়ন ডলার। কিন্তু ডলারের দাম কমে যাওয়ার খেসারত দিতে হচ্ছে অভিবাসীদের। দেশে টাকা পাঠানো ঠিক রাখতে তাদেরকে প্রতিদিন আগের চেয়ে বেশি সময় কাজ করতে হচ্ছে। খরচ কমিয়ে দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অনেকে ইউরোপেও চলে যাচ্ছেন। কারণ ইউরোপে ইউরোর অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকে আশঙ্কা করছেন, দেশজুড়ে রিয়েল এস্টেট ব্যবসায় মন্দার কারণে অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে পারে এবং এর ফলে ডলারের দাম আরও কমে যেতে পারে। আর তেমনটি হলে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসীদের জন্য বিষয়টি আরও কঠিন হয়ে পড়বে। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ দিলিপ রাথা বলেন, "ডলারের দাম কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অভিবাসীরা যখন দেশে টাকা পাঠাচ্ছে তখন তাদের স্বজনরা আর আগের মত অর্থ পাচ্ছে না। কারণ, ডলার ভাঙিয়ে তারা আর আগের সমপরিমাণ দেশি মুদ্রা পাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১০ঘ.