২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ আলজেরীয় সেনা হত্যার দায় স্বীকার আল-কায়েদার

আলজেরিয়ার আধাসমারিক বাহিনীর সদস্যদের হত্যার দায়িত্ব স্বীকার করেছে আল-কয়েদা। ৭ ফেব্র"য়ারি আলজেরিয়ার উত্তরাঞ্চলের ওই হামলায় ৮ সেনা নিহত হয়। আল- কায়েদা রোববার তাদের ওয়েব সাইটে জানায়, তারা সেনাদের অস্ত্র, 'বুলেট-প্র"ফ ওয়েস্টকোট' এবং 'নাইট বাইনোকুলার' কেড়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

দুবাই, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - আলজেরিয়ার আধাসমারিক বাহিনীর সদস্যদের হত্যার দায়িত্ব স্বীকার করেছে আল-কয়েদা। ৭ ফেব্র"য়ারি আলজেরিয়ার উত্তরাঞ্চলের ওই হামলায় ৮ সেনা নিহত হয়। আল- কায়েদা রোববার তাদের ওয়েব সাইটে জানায়, তারা সেনাদের অস্ত্র, 'বুলেট-প্র"ফ ওয়েস্টকোট' এবং 'নাইট বাইনোকুলার' কেড়ে নিয়েছে। ওয়েব সাইটি আরবি ভাষার বিবৃতিতে আরও জানায়,"দক্ষিণাঞ্চলের সংঘর্ষে আমাদের ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতেই আমরা এই হামলা চালিয়েছি।" ১১ ডিসেম্বরে জাতিসংঘ কর্মীদের ওপর হামলার পর আলজেরিয়ায় এটাই আল-কয়েদার সবচেয়ে ভয়াবহ হামলা। ওই হামলায় ১৭ জন জাতিসংঘ কর্মীসহ ৩৭ জন নিহত হয়। সেনাদের ওপর এই হামলার ঘটনা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ৩০০ মাইল দক্ষিণ-পূর্বে দ্রা আরজেয়েন- এ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২৯ঘ.