২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে চীনা পর্যটকদের লাল-গালিচা সংবর্ধনা

জাহাজযোগে চীনাদের তাইয়ানে আসার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সোমবার একদল চীনা পর্যটককে লাল-গালিচা সংবর্ধনা দিয়েছে তাইওয়ান। ৭৯০ জন চীনা পর্যটককে নিয়ে হংকং থেকে ছেড়ে আসা বিলাসবহুল জাহাজটি সোমবার তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কীলুং বন্দরে পৌঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

তাইপে, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাহাজযোগে চীনাদের তাইয়ানে আসার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সোমবার একদল চীনা পর্যটককে লাল-গালিচা সংবর্ধনা দিয়েছে তাইওয়ান। ৭৯০ জন চীনা পর্যটককে নিয়ে হংকং থেকে ছেড়ে আসা বিলাসবহুল জাহাজটি সোমবার তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কীলুং বন্দরে পৌঁছায়। স্থানীয় গণমাধ্যম ও বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা পর্যটকরা বন্দর থেকে লাল-গালিচার ওপর দিয়ে হেঁটে এসে গাড়িতে ওঠেন। এর তারা তাইপের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তাইওয়ান সরকারের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের এক মুখপাত্র বলেন, "জাহাজে করে চীনা জনগণের তাইওয়ান সফরে আসার এই নতুন আয়োজন করা হয়েছে।" তিনি আরও বলেন, "নতুন চান্দ্র বছরের (৬-১১ ফেব্র"য়ারি)আগেই আমরা নিয়ম পরিবর্তন করেছি এবং তারপর তাইওয়ানে আসা এটি প্রথম দল।" ডাবল এন্ট্রি ভিসায় প্রথমবার তাইওয়ান আসা এই দলটি সোমবার সন্ধ্যায় কীলুং ত্যাগ করবে। সেখান থেকে তারা যাবে দক্ষিণাঞ্চলীয় কাওশিউং বন্দরে। সেখানে একটি গহনা প্রদর্শনীতে যোগদান শেষে মঙ্গলবারেই তারা হংকংয়ের উদ্দেশ্যে তাইওয়ান ছাড়বে। তাইওয়ানকে চীন তাদের প্রদেশ বলে দাবি করে আসছে এবং জানিয়ে রেখেছে তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা রুখতে প্রয়োজন হলে তারা সামরিক পদক্ষেপও নেবে। নিরাপত্তার কারণে চীনা নাগরিকদের তাইপেতে ঢুকতে দেয়না তাইওয়ান। তাছাড়া, তাদের আশঙ্কা, চীনা ভ্রমণকারীরা অপেক্ষাকৃত সমৃদ্ধ এই দ্বীপ রাষ্ট্রে এসে থেকে যেতে পারে। তবে চলতি মাসে তাইওয়ানে মন্ত্রী পরিষদ নতুন আইন করে জানায়, চীনা মূল ভূখন্ডের বাইরের যে কোনো বন্দর থেকে চীনা পর্যটকরা জাহাজে করে তাইওয়ান ভ্রমণে আসতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৩০ ঘ.