টোকিও, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ওকিনাওয়াতে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওকিনাওয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গত রোববার ওই স্কুলছত্রীকে ক্যাম্প কোর্টনি ঘাঁটির ৩৮ বছর বয়স্ক ওই মেরিন সেনা ধর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তারা দুজন একটি গাড়িতে ছিল।
তিনি জানান, এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, ওই মার্কিন সেনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
ওকিনাওয়ার গর্ভনর হিরোকাজু নাকাইমা এক বিবৃতিতে বলেছেন, "এ ধরনের অপরাধ ক্ষমা করা যায় না। বিশেষ করে একটি স্কুল ছাত্রীকে ধর্ষণ। এই ঘটনায় আমি খুবই ক্ষেপে আছি।"
জাপানের মার্কিন ঘাঁটিতে প্রায় ৫০ হাজার সেনা আছে। এদের বেশিরভাগ ওকিনাওয়ায়। এই বৃহৎ মার্কিন বাহিনীর ভরণ-পোষণ অনেক জাপানিই মেনে নিতে পারে না।
জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে টোকিও মার্কিন দূতাবাসের এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "কোনো মার্কিন সেনা এই অপরাধ করে থাকলে তা খুবই দু:খজনক। আমরা আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে বলছি।"
ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জাপানি মার্কিন মেরিন কোর জানিয়েছে, তারা ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্তের ব্যাপারে ওকিনাওয়া পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩০০ ঘ.
bdnews24