২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় ক্ষমতা ভাগাভাগি আলোচনায় প্রস্তুত দুইপক্ষ

কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ সঙ্কট নিরসনে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত বিবাদমান দুপক্ষ। আলোচনা বসবে সোমবার। ফলে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রস্তুতি শুরু করেছে রোববার থেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

নাইরোবি, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ সঙ্কট নিরসনে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত বিবাদমান দুপক্ষ। আলোচনা বসবে সোমবার। ফলে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রস্তুতি শুরু করেছে রোববার থেকেই। কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে কিবাকির পুনরায় ক্ষমতায় আসাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় কেনিয়ায় ইতোমধ্যেই সহস্রাধিক লোকের প্রাণহানিসহ তিন লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার অভিযোগ, নির্বাচনে জালিয়াতি করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে গত সপ্তাহে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় উভয়পক্ষই কিছু ছাড় দেওয়ায় চলমান সঙ্কট নিরসনে চুক্তি হওয়ার পথ সুগম হয়েছে। রোববার কিবাকির ক্ষমতাসীন জোটের এক সাংসদ সাংবাদিকদের বলেন, "প্রয়োজনে আমরা ক্ষমতা ভাগাভাগির পরামর্শও দিচ্ছি। প্রেসিডেন্ট এবং মাননীয় রাইলা কথা-বার্তা বলছেন। শান্তির জন্য তাদেরকে আলোচনায় বসতে এবং আগামীর প্রশ্নে একমত হতে দিন।" ধারণা করা হচ্ছে, সোমবারের আলোচনায় উভয়পক্ষ দুই থেকে তিন বছরের জন্য কি ধরনের ক্ষমতা ভাগাভাগি চুক্তি হবে তা নিয়ে আলোচনা করতে পারেন। এরপর বুধবার কেনিয়া পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে আনানের মধ্যস্থতাকারী দলটি সে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৯৪০ ঘ.