তেহরান, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- এক সময়কার শত্র"দেশ ইরাকে আগামী ১৯ মার্চ নাগাদ সফরে যেতে পারেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি একথা জানিয়েছেন। গত প্রায় ৩০ বছরের মধ্যে এটিই হবে ইরাকে কোনো ইরানি নেতার প্রথম সফর।
মানুশেহর মোত্তাকির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, "তার সফরের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হয়েছে। আল্লাহর ইচ্ছায় এ বছর শেষ হওয়ার আগেই তিনি এ সফর করবেন।"
মানুশেহর মোত্তাকি ইরানি বছরের কথা উল্লেখ করে একথা বলেন। প্রসঙ্গত, ১৯ মার্চ ইরানি বছরের শেষ দিন।
এর আগে গত মাসে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আহমাদিনেজাদ বাগদাদ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তখন এ বিষয়ে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের দেশ ইরান এবং ইরাকের মধ্যে ১৯৮০'র দশকে দীর্ঘ আট বছর ধরে যুদ্ধ হয়। ওই যুদ্ধে হাজার হাজার লোকের প্রাণহানি হয়।
অবশ্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে ইরাকের সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন এবং বাগদাদে শিয়া মুসলমানদের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর দু'দেশের সম্পর্ক উন্নত হয়েছে।
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি উভয়েই ইরান সফর করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৯০১ ঘ.
bdnews24