হেরাত, আফগানিস্তান, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্মরণকালের ভয়াবহ তুষারপাতে আফগানিস্তানে ৯০ জনেরও বেশি লোকের জমে যাওয়া হাত ও পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। রোববার চিকিৎসকরা একথা জানান।
হিমশীতল এ তাপমাত্রায় দেশটিতে ইতিমধ্যেই সাড়ে সাতশ'র বেশি লোকের প্রাণহানি হয়েছে। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়ায় এ শীতে ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি-পশুরও। মারা গেছে প্রায় দুই লাখ ৩০ হাজার গবাদি পশু।
আফগানিস্তানের এ শীত মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং বাদঘিস প্রদেশ।
হেরাতের এক হাসপাতালের চিকিৎসক ড. বরকতউল্লাহ মোহাম্মাদি রয়টার্সকে বলেন, "হিম-দংশনের শিকার হওয়া লোকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং তাদের অধিকাংশেরই হাত বা পায়ের আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে।"
তিনি বলেন, "নারী, পুরুষ ও শিশু সবাই আক্রান্ত হচ্ছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।"
তিনি জানান, শনিবারও প্রায় ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের অধিকাংশেরই অঙ্গ-প্রতঙ্গ কেটে ফেলা দরকার।
আক্রান্তদের একজন আবদুল রহমান। তার বাম পায়ের আঙ্গুল কেটে ফেলতে হবে।
রয়টার্সকে তিনি বলেন, "আমি সাত ঘণ্টা ধরে তুষারঝড়ের মধ্যে ছিলাম। আমাদের গ্রামে অনেকেই হিম-দংশনের শিকার হয়েছে। কিন্তু হাসপাতালে আসার সামর্থ্য তাদের নেই।"
আফগানিস্তানের বৈরি এ আবহাওয়ায় ভারী তুষারপাতের কারণে প্রাদেশিক রাজধানীগুলোর সঙ্গে জেলা শহরগুলোর যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে বিঘি
bdnews24