ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এ লক্ষ্যে একটি নতুন সংবিধান রচনার প্রশ্নে আগামী মে মাসে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন সরকারের এক শীর্ষ কর্মকর্তা। সামালোচকরা বলছেন, গত বছরের গণবিক্ষোভের পর চাপের মুখে সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সরকারি এক বিবৃতিতে বলা হয়, "অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য খাতে আমরা এগিয়েছি। শান্তি ও স্থিতিশীলতা পুনর্প্রতিষ্ঠায় আমরা সফল হয়েছি। কাজেই, এখন বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১০ সালে।"
গত সেপ্টেম্বরে মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী প্রচণ্ড গণবিক্ষোভ হয়। দুই দশকের সবচেয়ে বড় এই গণবিক্ষোভ থামাতে সরকারের দমন-পীড়নে কমপক্ষে ৩১ জন নিহত হয়। এর চার মাস পরে এসে নির্বাচন অনুষ্ঠানে সরকার এই প্রতিশ্র"তি দিল।
২০১০ সালে নির্বাচন হলে তা হবে ১৯৯০ সালের পর মিয়ানমারে প্রথম নির্বাচন। ১৯৯০ সালের নির্বচানে অং সান সু কি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জিতলেও সেনবাহিনী নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে।
তবে সু কি গৃহবন্দি থাকা অবস্থায় সংবিধানের জন্য গণভোটে যেতে অস্বীকৃতি জানিয়ে এনএলডি সরকারের এই ঘোষণাকে সরকারের খামখেয়ালি বলে অভিহিত করেছে।
এনএলডি'র মুখপাত্র নায়ন উইন বলেন, "গণভোটের ফল না জেনেই তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে। আমি আশ্চর্য না হয়ে পারছি না। কেননা গণভোট কিভাবে হবে তা আমরা এখনও জানি না।"
গণতন্ত্রপন্থী সংস্থা 'দ্য বার্মা ক্যাম্পেইন ইউকে'ও সরারের এই ঘোষণাকে লোক দেখানো বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এই ঘোষণার আসলে কোনো মূল্য নেই। সরকার আদৌ গণতন্ত্র চাইছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪০০ ঘ.
bdnews24