জাকার্তা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - রক কনসার্ট দেখতে এসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পায়ের চাপায় ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার নানো কার্টোনো জানান, বান্দুং শহরের একটি হলে রক কনসার্ট দেখার জন্য শত শত ভক্ত ভীড় জমালে শনিবার রাতে পায়ের নিচে চাপা পড়ার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহতদের বেশির ভাগই কিশোর-কিশোরী।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা এক প্রতিবেদনে জানায়, বান্দুং শহরের পুলিশ প্রধান বামবাং সুপার্সোনো বলেছেন, ১৫ জন কনসার্ট সংগঠককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আনতারা ওই পুলিশ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জানায়," আমরা তথ্য পেয়েছি যে এই ঘটনার আগে কনসার্ট সংগঠক বিনামূল্যে এলকোহলের গন্ধযুক্ত পানীয় বিতরণ করছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩০ঘ.
bdnews24